লেটেস্ট নিউজ

মোদী-চিন সখ্যতায় ঘাবড়ে গেলেন ট্রাম্প! ভারতের ‘বিশ্বাসযোগ্যতা’ মাপতে বড় পদক্ষেপ আমেরিকার – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত-আমেরিকার বাণিজ্য দ্বন্দ্বে নয়া মোড়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধের আবহে চিনের সঙ্গে নয়াদিল্লির ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নজর কেড়েছে ওয়াশিংটনের। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টরের মতো ক্ষেত্রে ভারতের ‘আত্মনির্ভর’ হওয়ার প্রচেষ্টা এবং বেজিংয়ের সাথে বাণিজ্যিক সমঝোতা মার্কিন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনকে রুখতে ভারত আদৌ বিশ্বস্ত সঙ্গী কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের অন্দরে সংশয় দানা বাঁধছে।

এই পরিস্থিতি পর্যালোচনায় আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে বিশেষ মার্কিন কমিশন শুনানি শুরু করতে চলেছে। এই কমিশন মূলত ভারত ও চিনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিগুলি খতিয়ে দেখবে। মার্কিন চাপ উপেক্ষা করে গালওয়ান-পরবর্তী স্থিতাবস্থা ফেরানো এবং চিনা বিনিয়োগে ছাড় দেওয়ার পথে হাঁটছে ভারত। ফলে ট্রাম্পের নজরদারিতে থাকা এই শুনানি দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *