লেটেস্ট নিউজ

মোদী–পেজেশকিয়ান ফোনালাপ, শুধু ইদের শুভেচ্ছা নয়, লুকিয়ে আছে বড় কূটনৈতিক বার্তা! – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আলাপচারিতায় প্রধানমন্ত্রী ইরানি প্রেসিডেন্টকে ইদ ও ইরানি নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার ওপর জোর দেন। বিশেষ করে লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং আঞ্চলিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে তিনি জানান, এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যেও বিঘ্ন ঘটায়। উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখা ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লি।

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিরন্তর কূটনৈতিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সময়োচিত হস্তক্ষেপেই সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে ভারতের দুটি এলপিজি-বাহী জাহাজ নিরাপদভাবে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রয়োজনে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের বিষয়টিও খতিয়ে দেখছে ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *