লেটেস্ট নিউজ

মৌনী অমাবস্যার এই বিশেষ টোটকায় কাটবে গ্রহদোষ! জানুন শুভক্ষণ ও মুক্তির উপায় – এবেলা

এবেলা ডেস্কঃ

এ বছর ১৮ জানুয়ারি রবিবার পালিত হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মৌনী অমাবস্যা। শাস্ত্র মতে, ওই দিন রাত ১২টা ০৩ মিনিট থেকে তিথি শুরু হয়ে চলবে ১৯ জানুয়ারি রাত ১টা ২১ মিনিট পর্যন্ত। বিশেষ করে ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে পবিত্র স্নান ও দানধ্যান করলে কেবল মানসিক শান্তি বা সমৃদ্ধি নয়, বরং পূর্বপুরুষদের আশীর্বাদও লাভ করা যায়।

জ্যোতিষীদের মতে, শনি, রাহু ও কেতুর অশুভ প্রভাব কাটাতে এই দিনটি মহেন্দ্রক্ষণ। প্রতিকার হিসেবে শিব মন্দিরে রুদ্রাক্ষের মালা অর্পণ এবং ১০৮ বার শিব নাম জপ অত্যন্ত ফলদায়ক। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি অভাবী মানুষকে খাদ্য দান করলে গ্রহদোষ ও সাড়ে সাতির প্রকোপ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *