লেটেস্ট নিউজ

ম্যান-সিটি বধ ইউনাইটেডের, ডার্বি জিতে চমক ক্যারিকের – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবারের ম্যাঞ্চেস্টার ডার্বিতে ২-০ গোলে ম্যাঞ্চেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে ইউনাইটেড। দ্বিতীয় ও পঞ্চম স্থানে থাকা দুই দলের লড়াইতে দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ করেন ব্রায়ান এমবিউমো ও প্যাট্রিক ডোরগু। এই দাপুটে জয়ে ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এলো ম্যান ইউ।

অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিকের অধীনে প্রথম ম্যাচেই দারুণ ঘুরে দাঁড়ালো রেড ডেভিলরা। এফএ কাপে ব্রাইটনের কাছে হারের ধাক্কা কাটিয়ে এই জয় দলের আত্মবিশ্বাস বহুলাংশে বাড়িয়ে দিল। অন্যদিকে, ডার্বি হেরে শীর্ষস্থানে থাকা আর্সেনালের চেয়ে আরও পিছিয়ে পড়ল পেপ গুয়ার্দিওলার সিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *