লেটেস্ট নিউজ

‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’, ২০২৬-এর লক্ষ্যে নতুন স্লোগান নিয়ে রণসাজে অভিষেক! – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক স্লোগান ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দলের অফিশিয়াল সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত এই নতুন লোগোটি উন্মোচন করা হয়েছে। বিজেপিকে ‘বাংলা বিরোধী জমিদার’ আখ্যা দিয়ে গণতান্ত্রিকভাবে তাদের বিদায় জানানোর ডাক দিয়েছে শাসকদল। তৃণমূলের দাবি, এই স্লোগান মূলত সাধারণ মানুষের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ।

এই নতুন রণধ্বনিকে হাতিয়ার করে আগামী ২ জানুয়ারি থেকেই পুরোদমে ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং কলকাতাজুড়ে একাধিক কর্মসূচির মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি। গত নির্বাচনে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান বিপুল সাফল্য এনে দিয়েছিল। এবারও সেই ধারা বজায় রাখতে ২০২৬-এর আগে কোমর বেঁধে নামছে ঘাসফুল শিবির। অভিষেকের এই জেলা সফর ঘিরে এখন রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *