লেটেস্ট নিউজ

যমদূত সৎ বাবা! আগুনের লেলিহান শিখা থেকে বোনকে বাঁচাতে ছাদ ফুঁড়ে বেরোল কিশোর – এবেলা

এবেলা ডেস্কঃ

কেরল: মাঝরাতে ঘুমন্ত স্ত্রী ও সন্তানদের পুড়িয়ে মারার চেষ্টা করলেন এক পাষণ্ড সৎ বাবা! কেরলের কোন্নির এই রোমহর্ষক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বোনকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনল ১৫ বছরের এক কিশোর।

ঠিক কী ঘটেছিল?

অভিযুক্ত সিজু প্রসাদ (৪৩) তার স্ত্রী রজনী (৪০), ছেলে প্রবীণ (১৫) এবং ছোট মেয়ের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১টা নাগাদ পরিবারের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সিজু বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর ভেন্টিলেটর দিয়ে ভেতরে থিনার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় সে।

কিশোর প্রবীণের অসীম সাহস:

মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়লে জেগে ওঠে প্রবীণ। পালানোর পথ বন্ধ দেখে সে ঘরের লোহার বিম বেয়ে ওপরে উঠে যায়। অসীম সাহসিকতার পরিচয় দিয়ে ছাদের টাইলস সরিয়ে সে নিজের ছোট বোনকে ঘরের বাইরে পাঠিয়ে দেয়। এরপর মাকে ওপরে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তা সম্ভব হয়নি। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে মা রজনীকে উদ্ধার করেন।

অভিযুক্ত গ্রেফতার:

ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছিল পাষণ্ড সিজু। তবে পুলিশ তাকে পুঙ্কাভ থেকে গ্রেফতার করেছে। বর্তমানে মা ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক কলহের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *