যাদবপুরের সিপিআইএম প্রার্থীর প্রচার ঘিরে তুঙ্গে গোমাংস বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় পুরনো এক পোস্টার নতুন করে ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তুলে বাড়িতে প্রচার করতে বাধা দেওয়ার দাবি উঠলেও বিকাশবাবু একে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, ২০১৯ সালের এই বিতর্কিত পোস্টারটি বর্তমানে বিভ্রান্তি ছড়াতে ব্যবহার করা হচ্ছে, অথচ বাস্তবে তিনি সব বাড়িতেই সাদর আমন্ত্রণ পাচ্ছেন।
ব্যক্তিগত খাদ্যাভ্যাসকে ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে রেখে বিকাশবাবু জানান যে গোরুর মাংস খাওয়া তাঁর কাছে ছিল একটি প্রতিবাদ। তবে স্বাস্থ্যগত কারণে বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি রেড মিট এড়িয়ে চলছেন। প্রবীণ এই বাম নেতার মতে, মানুষের রুচি ও অধিকারের চেয়ে আচার-সর্বস্ব ধর্ম বড় হতে পারে না। রাজনৈতিক ফায়দা নিতেই প্রতিপক্ষ বারবার এই প্রসঙ্গের অবতারণা করছে বলে তিনি পাল্টা দাবি করেন।

/indian-express-bangla/media/media_files/2026/03/18/bikash-2026-03-18-14-52-59.jpg)