লেটেস্ট নিউজ

যাদবপুরে তরুণীকে ধর্ষণের পর অমানুষিক নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

যাদবপুর এলাকায় এক তরুণীকে লাগাতার ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে প্রিয়দর্শী রায় নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক ওই তরুণীকে বারংবার শারীরিক সম্পর্কে বাধ্য করত। এমনকি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নিয়মিত চলত এই নারকীয় নির্যাতন।

গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবক তরুণীর বাড়িতে চড়াও হয়ে তাঁকে নৃশংসভাবে মারধর ও ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, প্রতিবারই শারীরিক হেনস্থার পর তাঁর শরীরের বিভিন্ন অংশে কামড়ে ক্ষতবিক্ষত করে দিত প্রিয়দর্শী। রক্তাক্ত অবস্থায় পুলিশে অভিযোগ জানানোর পর দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এর আগেও একাধিক তরুণীর সাথে একই ধরনের আচরণ করেছে প্রিয়দর্শী। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে এবং এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *