যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক কি সস্তা হচ্ছে? ভারত কি তবে বড় চ্যালেঞ্জে! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : সাধারণ মানুষের কর্মসংস্থানের বড় উৎস গার্মেন্টস খাত কি তবে সুদিন ফেরাতে পারবে? ওয়াশিংটনের সাথে নতুন চুক্তিতে ১৯ শতাংশ ট্যারিফ কমানোয় বাংলাদেশি পোশাক এখন আমেরিকার বাজারে আরও সহজলভ্য হওয়ার পথে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সুতা বা কাপড় দিয়ে তৈরি পোশাকের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনায় সাধারণ শ্রমিকদের আয় ও কাজের নিরাপত্তা বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে এই স্বস্তির মাঝেও ভারতের ১৮ শতাংশ ট্যারিফ বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে। ভারতীয় পণ্য সস্তা হওয়ায় বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি উদ্যোক্তাদের লড়তে হবে। তবুও টেক্সটাইল খাতে শুল্ক ছাড় দেশের ভঙ্গুর অর্থনীতিতে প্রাণ ফেরাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

