যুগান্তকারী সিদ্ধান্ত! বাবা-মায়ের যত্ন না নিলে কাটা যাবে বেতন, তেলঙ্গানা সরকারের কড়া পদক্ষেপ – এবেলা
এবেলা ডেস্কঃ
মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডির নেতৃত্বাধীন তেলঙ্গানা সরকার এক যুগান্তকারী ও মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন থেকে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি তাঁদের বৃদ্ধ বাবা-মায়ের ঠিকমতো দেখাশোনা না করেন, তবে তাঁদের মাসিক বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হবে।
সরকারের নতুন নির্দেশিকার মূল পয়েন্টগুলি:
- সরাসরি অ্যাকাউন্টে অর্থ: কর্মীর বেতন থেকে কেটে নেওয়া ওই টাকা সরাসরি তাঁর বাবা-মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে।
- আইনি স্বীকৃতি: এই নিয়মকে কার্যকর করতে তেলঙ্গানা সরকার খুব শীঘ্রই একটি নতুন আইন আনতে চলেছে।
- অভিযোগের গুরুত্ব: যদি কোনো প্রবীণ অভিভাবক তাঁদের সন্তানের অবহেলার বিষয়ে অভিযোগ জানান, তবে প্রশাসন তা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখবে।
মুখ্যমন্ত্রী জানান, অনেক ক্ষেত্রেই দেখা যায় স্বচ্ছল সন্তানরা তাঁদের বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেন। সেই সামাজিক ব্যাধি দূর করতেই প্রশাসনের এই কড়া বার্তা।

