যুদ্ধের আবহে খাদ্যসংকটের মুখে পাকিস্তান, গম ঘাটতিতে তীব্র উদ্বেগ – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে এবার ২০ থেকে ২২ লক্ষ টন গম উৎপাদন কম হওয়ার আশঙ্কা রয়েছে। গমের ওপর নির্ভরশীল সেদেশের জনসংখ্যার জন্য এই ঘাটতি বড় ধরনের বিপদের ইঙ্গিত।
একদিকে আফগানিস্তানের সঙ্গে চলমান সামরিক সংঘাত, অন্যদিকে খাদ্য সংকট—দুইয়ে মিলে পাকিস্তানে চরম অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধের দামামার মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের এই আকাল সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাকিস্তান মূলত অভ্যন্তরীণ উৎপাদনের ওপর নির্ভর করেই গমের চাহিদা মেটায়। কিন্তু যুদ্ধের আবহে এই বিপুল উৎপাদন ঘাটতি খাদ্যবাজারে ব্যাপক সংকট সৃষ্টি করবে। রুটি ও গমজাত পণ্যের দুষ্প্রাপ্যতার আশঙ্কায় জনমনে উদ্বেগ বাড়ছে, যা ইসলামাবাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

