লেটেস্ট নিউজ

যুদ্ধের আবহে স্বস্তি: এখন হোয়াটসঅ্যাপ ও মিসড কলেই মিলবে রান্নার গ্যাস – এবেলা

এবেলা ডেস্কঃ

বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতির জেরে দেশজুড়ে রান্নার গ্যাসের সংকট তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, এখন থেকে ২১ দিনের পরিবর্তে প্রতি ২৫ দিন অন্তর গ্যাস বুকিং করা যাবে। তবে সার্ভার সমস্যার কারণে অনলাইনে বুকিং করতে গিয়ে সাধারণ গ্রাহকরা ওটিপি না পাওয়া-সহ একাধিক বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। এই সংকটে আমজনতার মুশকিল আসান করতে বিকল্প পদ্ধতি চালু করেছে গ্যাস সংস্থাগুলি।

এখন থেকে গ্রাহকরা সংশ্লিষ্ট সংস্থার নির্দিষ্ট নম্বরে হোয়াটসঅ্যাপ বা মিসড কল দিয়ে সহজেই রিফিল বুক করতে পারবেন। ইন্ডিয়ান অয়েল (ইন্ডেন) গ্রাহকরা ৭৫৮৮৮৮৮৮২৪ নম্বরে ‘REFILL’ লিখে হোয়াটসঅ্যাপ অথবা ৮৪৫৪৯৫৫৫৫৫ নম্বরে মিসড কল দিতে পারেন। এইচপি গ্যাসের জন্য ৯২২২২০১১২২ নম্বরে ‘Hi’ লিখে মেসেজ অথবা ৯৪৯৩৬০২২২২ নম্বরে মিসড কল দেওয়ার সুবিধা রাখা হয়েছে। ভারত গ্যাসের গ্রাহকরা ১৮০০২২৪৩৪৪ নম্বরে হোয়াটসঅ্যাপ করে বুকিং সারতে পারবেন।

রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে এবং মজুত নিয়ন্ত্রণে রাখতে বুকিংয়ের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। তবে প্রযুক্তিগত বিভ্রাটের কারণে গ্রাহকদের ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, সার্ভারের সমস্যার কারণেই সাধারণ মানুষ বুকিং করতে পারছিলেন না। এই নতুন ডিজিটাল পরিষেবা চালুর ফলে গ্রাহকরা হয়রানি এড়িয়ে দ্রুত বুকিং নিশ্চিত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *