যুদ্ধের জেরে বন্ধ হরমুজ প্রণালী! তেলের দামে আগুন লাগিয়ে বড় সিদ্ধান্ত সৌদির – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে অবরুদ্ধ হরমুজ প্রণালী। মজুত ভাণ্ডার পূর্ণ হওয়ায় নজিরবিহীনভাবে তেল উৎপাদন কমানোর পথে হাঁটল সৌদি আরব, কুয়েত ও ইরাক। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই ১০০ ডলার ছাড়িয়েছে। এই জোগান সংকটে বিশ্ব অর্থনীতিতে চরম মুদ্রাস্ফীতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

