লেটেস্ট নিউজ

যুদ্ধের হুঁশিয়ারি না কি শান্তির ডাক? ইরান ইস্যুতে ট্রাম্পের মেগা ঘোষণা! – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সামরিক সংঘাত এড়াতে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি জানান, তেহরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে তিনি আগ্রহী। ট্রাম্পের এই অবস্থানে মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘ কিছুটা কাটবে বলে মনে করছে কূটনৈতিক মহল।

তবে আলোচনার বার্তা দিলেও সামরিক হুঁশিয়ারি দিতে ছাড়েননি ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজগুলো ইতিপূর্বেই ইরানের দিকে অগ্রসর হয়েছে। পরিস্থিতি সামলাতে আমেরিকা পুরোপুরি প্রস্তুত থাকলেও, ব্যক্তিগতভাবে তিনি সেই বিপুল সামরিক শক্তির ব্যবহার না করারই আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *