যুদ্ধ থামাতে মোদীকে জরুরি ফোন ইরানের প্রেসিডেন্টের! পশ্চিম এশিয়ায় কি এবার শান্তির বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় ঘনীভূত যুদ্ধের মেঘ সরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবারের এই দীর্ঘ ফোনালাপে উঠে এল ইজরায়েল ও আমেরিকার সামরিক আগ্রাসন বন্ধের জোরালো দাবি। তেহরানের স্পষ্ট বার্তা, হামলা না থামলে এই অঞ্চলে শান্তি ফেরা আসাম্ভব। কূটনৈতিক মহলের মতে, উত্তাল মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে ভারতের মধ্যস্থতা এবং দুই দেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতেই এই বিশেষ আলোচনা। আন্তর্জাতিক অস্থিরতার মাঝে মোদী-পেজেশকিয়ান বৈঠক এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

