যুদ্ধ পরিস্থিতির জেরে ফের চরম সংকটে শ্রীলঙ্কা এবং আবারো ফিরছে কিউআর কোড ব্যবস্থা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় তীব্র সংকটে পড়েছে শ্রীলঙ্কা। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে জ্বালানি আমদানিতে বড় বাধা সৃষ্টি হয়েছে। এর ফলে আবারও কিউআর কোড ভিত্তিক রেশন ব্যবস্থা চালু করেছে সরকার। বর্তমানে দুচাকা এবং চারচাকা যানবাহনের জন্য সাপ্তাহিক তেলের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
জ্বালানির আকাশচুম্বী দাম এবং সংকটের কারণে স্কুল ও সরকারি দপ্তরে সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির মূল পার্থক্য হলো, এখন শ্রীলঙ্কার কাছে অর্থ থাকলেও যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে অনুরা কুমারা দিসানায়েকে প্রশাসন বর্তমানে রাশিয়া, ভারত ও আরব আমিরাতের সঙ্গে বিকল্প উপায়ে জ্বালানি মজুত ও আমদানির আলোচনা চালাচ্ছে।

