লেটেস্ট নিউজ

যুবসাথীর টাকা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর, সমস্যা সমাধানে তৎপর নবান্ন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের ভাতা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করলেও, অনেক আবেদনকারী এখনও টাকা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। অনেকের মোবাইলে সফলতার মেসেজ আসলেও ব্যাংক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা জমা পড়েনি। এই অভিযোগগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যে বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই সমস্ত অমীমাংসিত সমস্যার সমাধান করতে হবে। যুবসাথীর পাশাপাশি খেতমজুরদের আর্থিক সহায়তা প্রদানের কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্প আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ইতিমধ্যেই সিংহভাগ আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন। তবে কারিগরি বা অন্য কোনো কারণে যাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাঁদের সুবিধার্থেই এই প্রশাসনিক তৎপরতা। ৭ মার্চ থেকে টাকা দেওয়া শুরু হলেও যারা এখনও বঞ্চিত, মুখ্যমন্ত্রীর এই নতুন নির্দেশের ফলে তাঁদের অ্যাকাউন্টে দ্রুত ভাতা পৌঁছানোর পথ প্রশস্ত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *