লেটেস্ট নিউজ

যোগীরাজ্যের বিজেপি কর্মীর মুখে বাংলার মুখ্যমন্ত্রীকে চরম গালিগালাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত বাংলার রাজনীতি। এবার উত্তরপ্রদেশের এক বিজেপি কর্মীর ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভিডিওটিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক স্পষ্ট ভাষায় জানান, বিজেপি যদি এই গালিগালাজ ও অশ্লীলতাকেই ‘পরিবর্তন’ বলে দাবি করে, তবে বাংলার মানুষ তা সরাসরি প্রত্যাখ্যান করবে। তাঁর মতে, মুখ্যমন্ত্রীকে অপমান করা মানে বাংলার প্রতিটি নারী ও প্রতিটি বাঙালিকে অপমান করা। উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার কেন ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্ন তুলে অভিষেক বলেন, “এটাই বিজেপির আসল চরিত্র।”

নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন যে, বাংলার মানুষ সব দেখছে। আগামী ৪ মে ব্যালট বক্সেই এর যোগ্য জবাব দেবে রাজ্যবাসী। তৃণমূল সাংসদের এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে, যা ভোটের মুখে বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *