যোগী রাজ্যে ভোটার তালিকায় বড় রদবদল: বাদ পড়লেন ১.৫৪ কোটি মহিলা – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশে ভোটার তালিকার নিবিড় সংশোধনের পর প্রথম পর্যায়ের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, মোট ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে ১ কোটি ৫৪ লক্ষই মহিলা। নির্বাচনী আধিকারিকের মতে, পুরুষদের তুলনায় মহিলাদের নাম বাদ যাওয়ার হার অনেক বেশি।
নাম বাদ যাওয়ার প্রধান কারণ হিসেবে বিয়ের পর ঠিকানা পরিবর্তন এবং মৃত ভোটারদের চিহ্নিতকরণকে দায়ী করা হয়েছে। অনেক মহিলা শ্বশুরবাড়িতে নাম তুললেও বাপের বাড়ির তালিকা থেকে নাম কাটেননি। আগামী ২১ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হওয়া বিশেষ শুনানি শিবিরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

