যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল উত্তরপ্রদেশ। এবার বিস্ফোরক মন্তব্য করলেন শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ – এবেলা
এবেলা ডেস্কঃ
নাবালিকা যৌন নির্যাতনের মামলায় গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছেন শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার আগাম জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা। তবে শুনানির আগেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।
বিতর্কিত এই ইস্যু নিয়ে মুখ খুলে শঙ্করাচার্য বলেন, “যে শিশুটি কখনও আমাদের কাছে আসেইনি, তার সঙ্গে আমার নাম জড়িয়ে দেওয়া সহজ নয়।” তিনি পালটা প্রশ্ন তুলেছেন যে, শিশুটি কেন এখনও অভিযোগকারীর হেফাজতে রয়েছে? উত্তরপ্রদেশ পুলিশের সমালোচনা করে তিনি দাবি করেন, পুলিশ প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে এবং এই ষড়যন্ত্রে তাদের প্রত্যক্ষ মদত রয়েছে।
শঙ্করাচার্যের এই বিস্ফোরক বয়ান আপাতত রাজ্য রাজনীতি এবং ধর্মীয় মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। আদালতের রায়ের দিকে এখন তাকিয়ে রয়েছে সব পক্ষ।

