লেটেস্ট নিউজ

যৌন হেনস্তার চরম প্রতিশোধ নিতেই খুন দৃশ্যম স্টাইলে, পুলিশকে ঘোল খাইয়েও শ্রীঘরে মা ও ছেলে – এবেলা

এবেলা ডেস্কঃ

পুনের কন্নড় তালুকের জামদি বনাঞ্চলে এক যুবককে নৃশংসভাবে হত্যার অভিযোগে মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মৃত রাজু পাওয়ার দীর্ঘদিন ধরে বন্দনা পাওয়ার নামের ওই মহিলাকে যৌন হেনস্তা করে আসছিল। অতিষ্ঠ হয়ে বন্দনা তার ১৮ বছর বয়সী ছেলে ধীরজের সহায়তায় রাজুকে খুনের পরিকল্পনা করেন। একটি নির্জন মাঠে রাজুকে ডেকে এনে মাথায় আঘাত ও গোপনাঙ্গে ক্ষত তৈরি করে তাকে হত্যা করা হয়। অপরাধ ঢাকতে অভিযুক্তরা ‘দৃশ্যম’ সিনেমা ও ‘ক্রাইম পেট্রোল’-এর কৌশল অবলম্বন করে আট দিন পুলিশকে বিভ্রান্ত করে রেখেছিল।

শেষ পর্যন্ত গ্রামীণ পুলিশের বিশেষ ‘বানজারা প্যাটার্ন’ তদন্তের সামনে অভিযুক্তদের পরিকল্পনা ভেস্তে যায়। বানজারা ভাষা জানা তথ্যদাতা এবং সাদা পোশাকের মহিলা পুলিশ কর্মীদের ছদ্মবেশে গ্রামে পাঠিয়ে অত্যন্ত কৌশলে বন্দনার থেকে তথ্য উদ্ধার করা হয়। জেরার মুখে মা ও ছেলে নিজেদের অপরাধ স্বীকার করেছেন। গ্রামবাসীদের নীরবতা এবং সিনেমার কায়দায় প্রমাণ লোপাটের চেষ্টার পরেও পুলিশের বিচক্ষণতায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *