রকেটের গতিতে ছুটছে হিন্দুস্তান কপার, বিনিয়োগকারীদের পকেটে উপচে পড়া ভিড়! – এবেলা
এবেলা ডেস্কঃ
টানা সপ্তম দিনে রেকর্ড গড়ে জাতীয় স্টক এক্সচেঞ্জে (NSE) নতুন উচ্চতায় পৌঁছাল হিন্দুস্তান কপারের শেয়ার। সোমবার ৫৪৫.৯৫ টাকার নতুন রেকর্ড স্পর্শ করে এই স্টকের দর গত সাত সেশনে প্রায় ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত আন্তর্জাতিক ও ঘরোয়া বাজারে তামার রেকর্ড দাম এবং সরবরাহ সংকটের কারণেই এই অভাবনীয় উত্থান।
২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে হিন্দুস্তান কপারের নিট মুনাফা ৮১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮৩.৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়া ও চিলির খনিতে উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তামার দাম হু হু করে বাড়ছে। এই জোরালো ব্যবসায়িক ফলাফল এবং বাজার পরিস্থিতির অনুকূল প্রভাবে নিফটি মেটাল সূচককে ছাপিয়ে দাপট দেখাচ্ছে এই সরকারি সংস্থাটি।

