রক্তঝরা ইতিহাস পেরিয়ে যেভাবে আজকের আধুনিক প্রেম দিবস হয়ে উঠল ভ্যালেন্টাইনস ডে – এবেলা
এবেলা ডেস্কঃ
February 14, 202611:10 am
NEWS DESK : গোলাপের সুগন্ধ আর চকলেটের মিষ্টিতে বিশ্ব ভাসলেও এই উৎসবের নেপথ্যে রয়েছে তৃতীয় শতাব্দীর রোমান যাজক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের করুণ কাহিনী। তৎকালীন সম্রাট ক্লডিয়াসের সেনাদের বিয়ে নিষিদ্ধ করার আইনের অবাধ্য হয়ে তিনি গোপনে যুগলদের বিয়ের ব্যবস্থা করতেন। এই অপরাধে বন্দি থাকাকালীন জেলারের অন্ধ মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আগে তিনি এক চিরকুট লিখে যান।
২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি তাঁর প্রয়াণের প্রায় ২০০ বছর পর গির্জা দিনটিকে ভ্যালেন্টাইনস ডে হিসেবে ঘোষণা করে। মধ্যযুগে কবি চসারের হাত ধরে এই দিনটি রোমান্টিক প্রেমের সাথে যুক্ত হয়। প্রাচীনকালে হাতে তৈরি কার্ড ও চিঠির আদান-প্রদান থাকলেও আধুনিক যুগে এটি পরিবার ও বন্ধুদের মধ্যে ভালোবাসা প্রকাশের এক বিশ্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পাহাড়ের চূড়ায় বিয়ের প্রস্তাব বা উপহারের মাধ্যমে দিনটি এখন সম্পর্কের এক নতুন মাইলফলক।

