লেটেস্ট নিউজ

রক্তপাতহীন ভোট কি আসাম্ভব? বাংলার ইমেজ বদলাতে নবান্নের শীর্ষকর্তাদের চরম হুঁশিয়ারি নির্বাচন কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা ও রক্তপাত রুখতে এবার সরাসরি নবান্নের শীর্ষস্তরের আমলাদের কাঠগড়ায় দাঁড় করালো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। গতকাল রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা। বৈঠকে বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কমিশন প্রশ্ন তোলে, দেশের অন্যান্য রাজ্যে যদি ভোট হিংসা বন্ধ হতে পারে তবে পশ্চিমবঙ্গে কেন তা সম্ভব হচ্ছে না?

রাজ্যের প্রশাসনিক কর্তাদের উদ্দেশে কমিশনের সাফ প্রশ্ন, তারা কি আদৌ রক্তপাতহীন নির্বাচন উপহার দিতে পারবেন? বাংলার লড়ঝড়ে ইমেজ বদলাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়ে ফুল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, হিংসা দমনে কোনো প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না। নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে শান্তি বজায় রাখাই এখন প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *