লেটেস্ট নিউজ

রক্তস্নাত ইরান: মৃত্যুমিছিল ছাড়াল ২৫০০, বিক্ষোভ দমাতে এবার কি চরম পদক্ষেপ? – এবেলা

এবেলা ডেস্কঃ

গণবিক্ষোভে অগ্নিগর্ভ ইরানে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, দমন-পীড়নের জেরে নিহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে এবং জেলবন্দি প্রায় ১০ হাজার মানুষ। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন সরকার বিরোধী রূপ নিয়েছে, যেখানে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে।

বিক্ষোভ রুখতে সরকার ১০০ জন বন্দির বিতর্কিত ‘স্বীকারোক্তি’ ভিডিও প্রকাশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার বিক্ষোভকারীদের সরাসরি মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান সরকার। আমেরিকার সমর্থনপুষ্ট এই আন্দোলন দমাতে প্রশাসনের এমন কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *