লেটেস্ট নিউজ

রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের রূপকথা, কর্ণাটককে হারিয়ে চ্যাম্পিয়ন হতেই কোটি কোটি টাকার পুরস্কার ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল জম্মু-কাশ্মীর। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি দিনটি জম্মু-কাশ্মীর ক্রিকেট দলের জন্য চিরস্মরণীয় হয়ে থাকল। কর্ণাটকের ঘরের মাঠে তাদের হারিয়েই প্রথমবারের মতো রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা।

ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েই জয়ের পথ প্রশস্ত করে ফেলেছিল জম্মু-কাশ্মীর। ২৯১ রানের বিশাল লিড নিয়ে ম্যাচটি ড্র হলেও নিয়মানুযায়ী তারা চ্যাম্পিয়ন ঘোষিত হয়। দ্বিতীয় ইনিংসে জম্মু-কাশ্মীর ৩৪২ রান করার পর ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।

দলের এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। প্রথম দিন থেকেই মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছিলেন তিনি। জয় নিশ্চিত হতেই রাজ্য দলের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকেও বড় অঙ্কের অর্থ পাচ্ছে দলটি। রঞ্জি ট্রফি জয়ী হিসেবে জম্মু-কাশ্মীর পাবে ৫ কোটি টাকা। অন্যদিকে, রানার্স-আপ কর্ণাটক দল পাবে ৩ কোটি টাকা। সব মিলিয়ে জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের জন্য এখন পুরস্কারের ঢল নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *