রণক্ষেত্র পাকিস্তান আফগানিস্তান সীমান্ত! তালিবানি হামলায় খতম ৫৫ পাক সেনা – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হয়েছে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। বৃহস্পতিবার মাঝরাতে আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে পাকিস্তানের অতর্কিত বিমান হামলার পর পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে তালিবান। আফগান বাহিনীর দাবি, তাদের হামলায় ইতিমধ্যেই ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
শুধু প্রাণহানিই নয়, তালিবান দাবি করেছে যে তারা ১৫ জনেরও বেশি পাকিস্তানি সেনাকে বন্দি করেছে এবং পাকিস্তানের ডজনখানেক সামরিক চৌকি এখন তাদের দখলে। এই পরিস্থিতির জেরে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। অত্যন্ত বিতর্কিত এক মন্তব্যে তিনি অভিযোগ করেছেন, তালিবান বর্তমানে আফগানিস্তানকে ভারতের ‘প্রক্সি’ হিসেবে ব্যবহার করছে। সীমান্ত জুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

