রণক্ষেত্র হাওড়া, জ্বলছে একের পর এক বাইক – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার পিলখানা মোড়ে চরম উত্তেজনা। প্রকাশ্য দিবালোকে প্রোমোটার খুনের ঘটনায় মূল অভিযুক্ত হারুন শেখ এখনও অধরা থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হারুনের গ্রেফতারির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। দফায় দফায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক বাইক ও আসবাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও এলাকা এখনও থমথমে। বিধায়ক-ঘনিষ্ঠ এই নেতার খোঁজে তল্লাশি চললেও উত্তপ্ত হাওড়ায় জনরোষ সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

