রণজিতে শামির দাপট: সার্ভিসেসকে হারিয়ে নকআউটে বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
মহম্মদ শামির গতির ঝড়ে কুপোকাত সার্ভিসেস। রনজি ট্রফিতে ইনিংস ও ৪৬ রানে বিশাল জয় পেল বাংলা। ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার জোরালো দাবি জানালেন শামি। দুর্দান্ত এই জয়ের ফলে বোনাস পয়েন্টসহ নকআউট পর্ব নিশ্চিত করল অভিমন্যু ঈশ্বরণের দল।
সুদীপ চট্টোপাধ্যায়ের দ্বিশতরান এবং বাংলার পেস অ্যাটাকের দাপটে ম্যাচটি একপেশে হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট শিকার করেন শামি। চতুর্থ দিনের সকালে দ্রুত শেষ দুই উইকেট তুলে নিয়ে জয় উৎসব শুরু করে বঙ্গ ব্রিগেড।

