রণবীরের ‘ধুরন্ধর’ ম্যাজিক! ২১ দিনেই ১০০০ কোটির ক্লাবে ঢুকে ইতিহাস গড়লেন অভিনেতা – এবেলা
এবেলা ডেস্কঃ
রণবীর সিংয়ের কেরিয়ারে দীর্ঘ বক্স অফিস খরা কাটাল পরিচালক আদিত্য ধরের নতুন ছবি ‘ধুরন্ধর’। মুক্তির মাত্র ২১ দিনেই বিশ্বব্যাপী ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে এক অনন্য মাইলফলক স্পর্শ করল এই সিনেমাটি। আইনি জটিলতা ও বিতর্ক সামলে প্রেক্ষাগৃহে আসা এই ছবিটি ভারতের বাজারে ৬৬৯ কোটি এবং বিশ্বজুড়ে ১০০৬.৭ কোটি টাকার ব্যবসা করে ২০২৫ সালের সেরা সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে।
এই অবিশ্বাস্য আয়ের মাধ্যমে রণবীর পেছনে ফেলেছেন ভিকি কৌশলের ‘ছাবা’ (৮০০ কোটি) এবং ‘সাইয়ারা’ (৫৮০ কোটি)-র মতো হিট ছবিগুলোকে। বছরের শেষ লগ্নে এসে ‘ধুরন্ধর’ এখন পঁচিশের বক্স অফিসের ‘ফার্স্ট বয়’। দক্ষিণ ভারতের সিনেমার দাপটের মাঝে বলিউডের এই বিশাল বাণিজ্যিক প্রত্যাবর্তন রণবীরের মন্দা কেরিয়ারের জন্য ‘তুরুপের তাস’ হিসেবে প্রমাণিত হলো।

