বিনোদন

রণবীর সিংকে খুনের হুমকি: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

বলিউড অভিনেতা রণবীর সিংকে ২০ কোটি টাকা চেয়ে খুনের হুমকি দেওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিল মুম্বই পুলিশ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হরিচন্দ্র ওরফে হ্যারি বক্সারের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্ত যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশি তদন্তে জানা গেছে, রণবীরের ম্যানেজারের হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোট পাঠিয়ে এই বিপুল অর্থ দাবি করা হয়। দাবি পূরণ না হলে অভিনেতা ও তাঁর কর্মীদের চরম পরিণতির হুমকি দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অডিও বার্তাটি হ্যারি বক্সারের বলে শনাক্ত করেছে পাঞ্জাব ও হরিয়ানা পুলিশ।

এই ঘটনায় মুম্বই সাইবার পুলিশ এফআইআর দায়ের করে তদন্তভার অ্যান্টি-এক্সটরশন সেলকে দিয়েছে। সম্প্রতি পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে গুলিচালনার ঘটনার সঙ্গে এর যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে রণবীর সিংয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশি তৎপরতা তুঙ্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *