রবিবারও ধামাকা দালাল স্ট্রিটে! ছুটির দিনে কেন খোলা থাকছে শেয়ার বাজার? – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় বাজেট ২০২৬ উপলক্ষে আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার হওয়া সত্ত্বেও খোলা থাকছে দেশের দুই প্রধান শেয়ার বাজার বিএসই (BSE) ও এনএসই (NSE)। সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে লেনদেন বন্ধ থাকলেও, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের কারণে ওইদিন বিশেষ লাইভ ট্রেডিং সেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯:১৫ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত স্বাভাবিক সময়ের মতোই শেয়ার কেনাবেচা চলবে।
ইকুইটি সেগমেন্টের পাশাপাশি ওইদিন ডেরিভেটিভস এবং কমোডিটি ডেরিভেটিভসেও লেনদেন করা যাবে। তবে বিনিয়োগকারীদের মনে রাখতে হবে যে, এই বিশেষ সেশনে টি+০ (T+0) সেটেলমেন্ট বা নিলাম সেশন কার্যকর হবে না। ২০০০ সালের পর এই প্রথম রবিবার বাজেট পেশ হতে চলায় দালাল স্ট্রিটে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে যাচ্ছে। ছুটির দিনের এই লেনদেন বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

