লেটেস্ট নিউজ

রবিবারেও রেলে চরম দুর্ভোগ হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন – এবেলা

এবেলা ডেস্কঃ

রবিবার ছুটির দিনেও স্বস্তি নেই রেল যাত্রীদের। লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জেরে হাওড়া ডিভিশনে বাতিল করা হয়েছে প্রায় ৫০টি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন। উত্তরপাড়া থেকে ব্যান্ডেল এবং বর্ধমান থেকে কাটোয়া— একাধিক শাখায় কয়েক ঘণ্টা করে ট্রাফিক ব্লক থাকবে। ২২ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত এই ভোগান্তি চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ট্রাফিক ব্লকের সময়সূচি (রবিবার)

  • কোন্নগর–উত্তরপাড়া (ডাউন মেন): দুপুর ১২টা থেকে ৩টে
  • ভদ্রেশ্বর–শেওড়াফুলি (ডাউন মেন): সকাল ১১:৪৫ থেকে দুপুর ২:৪৫
  • খন্যান–পাণ্ডুয়া (ডাউন মেন): সকাল ১০:৪৫ থেকে দুপুর ১:৪৫
  • ডানকুনি–সিসিএল (রিভার্স সিসিআর): সকাল ৯:৪৫ থেকে দুপুর ১২:৪৫
  • চেরাগ্রাম–গুড়াপ (আপ কর্ড): সকাল ১০:৫০ থেকে দুপুর ১:৫০
  • জৌগ্রাম–মসাগ্রাম (আপ কর্ড): সকাল ১১:১৫ থেকে দুপুর ২:১৫
  • জিরাট–গুপ্তিপাড়া (আপ লাইন): সকাল ১০:২০ থেকে দুপুর ১:২০
  • ধাত্রীগ্রাম–সমুদ্রগড় (আপ লাইন): সকাল ১০:৪০ থেকে দুপুর ১:৪০
  • গঙ্গাটিকুরী–সালার (আপ লাইন): সকাল ১১:১০ থেকে দুপুর ২:১০
  • খানা–ঝাপটের ঢাল (আপ লাইন): সকাল ১১:৫০ থেকে দুপুর ২:৫০
  • গুসকরা–পিচকুড়ির ঢাল (আপ লাইন): দুপুর ১২টা থেকে ৩টে
  • আহমদপুর–বাতাসপুর (আপ লাইন): দুপুর ১২:১৫ থেকে ৩:১৫
  • রামপুরহাট–পিনরগড়িয়া: সকাল ১১টা থেকে দুপুর ২টো
  • তিলভিটা–কোটালপুকুর (ডাউন লাইন): সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০

বাতিল ট্রেনের তালিকা

  • হাওড়া থেকে: চন্দনপুর, ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া, পাণ্ডুয়া ও শেওড়াফুলিগামী একাধিক লোকাল বাতিল।
  • ব্যান্ডেল থেকে: হাওড়া ও কাটোয়া লোকাল।
  • কাটোয়া থেকে: হাওড়া, ব্যান্ডেল লোকাল এবং আজিমগঞ্জ প্যাসেঞ্জার।
  • বর্ধমান থেকে: হাওড়া ও শিয়ালদাগামী বাছাই করা কিছু ট্রেন।
  • অন্যান্য: শিয়ালদা–ডানকুনি রুটের কিছু লোকাল এবং রামপুরহাট–আহমদপুর রুটের মেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে।

নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। যাত্রীদের বিকল্প পথে বা সময় বুঝে স্টেশনে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *