রবিবার অপরিবর্তিত সোনার দাম: মধ্যবিত্তের স্বস্তিতে বিয়ের মরশুম
ফেব্রুয়ারির শেষ রবিবারে হলুদ ধাতুর দামে স্থিতাবস্থা বজায় থাকায় স্বস্তিতে ক্রেতারা। চলতি বছরের শুরুতে সোনার দাম রেকর্ড স্পর্শ করলেও মাসের মাঝামাঝি সময় থেকে দরে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। বর্তমানে ২২ ও ২৪ ক্যারেটের মূল্যে লাগাতার ওঠানামা চললেও আজ দাম নতুন করে বাড়েনি।
কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার টাকা এবং ২৪ ক্যারেটের দর ১ লক্ষ ৫৯ হাজার ২৮০ টাকা। মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও চেন্নাইয়েও একই দাম বজায় রয়েছে। দিল্লি ও জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ধার্য হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ১৫০ টাকা।
আহমেদাবাদ ও পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার ৫০ টাকা। বিয়ের মরশুমে দেশের প্রধান শহরগুলিতে দাম অপরিবর্তিত থাকায় সাধারণ মানুষের দুশ্চিন্তা অনেকটাই কমেছে। ছুটির দিনে বাজারে যাওয়ার আগে এই স্থিতিশীল দর ক্রেতাদের জন্য ইতিবাচক সংকেত।

