রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু – এবেলা
এবেলা ডেস্কঃ
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২৫ জানুয়ারি, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেতুর কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ১৬ ঘণ্টা হেস্টিংস ক্রসিং ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার সংস্কারের জন্য সেতুটি বন্ধ রাখছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি।

