লেটেস্ট নিউজ

রবীন্দ্রনাথকে নিয়ে ভুল তথ্য: তুঙ্গে বিতর্ক! – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুরে দলীয় সম্মেলনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি দাবি করেন, শিক্ষার নতুন পদ্ধতির জন্য রবীন্দ্রনাথ ‘শান্তির নোবেল’ পেয়েছেন। এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে হাসির রোল ও সমালোচনার ঝড় উঠেছে।

তৃণমূলসহ বিরোধীরা বাঙালি অস্মিতায় আঘাতের অভিযোগে সরব হয়েছে। প্রকৃতপক্ষে, রবীন্দ্রনাথ ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইতিপূর্বেও বিজেপির কেন্দ্রীয় নেতাদের একাধিক মনীষী সংক্রান্ত ভুল তথ্য প্রদান নিয়ে বিতর্ক হয়েছিল। নির্বাচনের আগে এই নয়া মন্তব্য বঙ্গ রাজনীতিতে নতুন অস্বস্তি তৈরি করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *