রবীন্দ্রনাথের ‘নোবেল’ নিয়ে ভুল তথ্য, তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন। বুধবার এক ভাষণে বাঙালি মনীষীদের শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি দাবি করেন, কবিগুরু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তার এই ভুল তথ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে।
এখানেই শেষ নয়, ভাষণ শেষে তাঁর ‘জয় বঙ্গাল’ স্লোগান নিয়েও নতুন করে কটাক্ষ শুরু হয়েছে। ঐতিহাসিক তথ্যে এমন বিভ্রান্তি এবং ভুল উচ্চারণে ক্ষুব্ধ সচেতন বাঙালি সমাজ। বিরোধী দলগুলোও বিষয়টি নিয়ে বিজেপি সভাপতিকে বিঁধতে ছাড়ছে না, যা বর্তমানে রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

