রবীন্দ্রনাথ-সত্যজিতের উত্তরাধিকারের মেলবন্ধন: বিশ্বভারতী ও SRFTI-এর ঐতিহাসিক চুক্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২৮ জানুয়ারি, ২০২৬ শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে বিশ্বভারতী ও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে চলেছে। দুই প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই আনুষ্ঠানিক সূচনা হবে। এর মাধ্যমে চলচ্চিত্র, মিডিয়া এবং শিল্পকলার গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
এই যৌথ উদ্যোগের ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক জ্ঞান আদান-প্রদান এবং সৃজনশীল কর্মশালার সুযোগ তৈরি হবে। রবীন্দ্রাদর্শ ও সত্যজিতের চলচ্চিত্র ভাবনার এই মিলন সংস্কৃতি ও শিক্ষা চর্চাকে আরও সমৃদ্ধ করবে। একাডেমিক বিনিময় ও যৌথ প্রকল্পের মাধ্যমে সৃজনশীল সম্পৃক্ততার একটি শক্তিশালী মঞ্চ তৈরি করাই এই চুক্তির মূল লক্ষ্য।

