লেটেস্ট নিউজ

রমজান উপলক্ষে কৃত্রিম নখ সরালেন হিনা খান, বিশেষ বার্তা দিলেন সানা

পবিত্র রমজান মাস শুরু হতেই ধর্মীয় রীতিনীতিতে মনোনিবেশ করেছেন বিনোদন জগতের জনপ্রিয় তারকারা। অভিনেত্রী হিনা খান ক্যানসারের কঠিন লড়াইয়ের মধ্যেও এই পবিত্র মাসের গুরুত্ব তুলে ধরেছেন। ধর্মীয় পবিত্রতা বজায় রাখতে তিনি নিজের হাতের সব ‘নেল এক্সটেনশন’ বা কৃত্রিম নখ খুলে ফেলেছেন। সামাজিক মাধ্যমে হিনা অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, সৃষ্টিকর্তা যেন সবার প্রার্থনা কবুল করেন এবং চোখের জল যেন অতীতের সব পাপ ধুয়ে দেয়।

অন্যদিকে, গ্ল্যামার জগত থেকে দূরে সরে আসা সানা খান এই উপলক্ষে দীর্ঘ বার্তায় প্রার্থনার ওপর জোর দিয়েছেন। মুফতি আনাস সায়েদকে বিয়ের পর থেকেই সানা ধর্মীয় জীবনযাপন করছেন। তিনি ভক্তদের নিয়মিত প্রার্থনা বা ইবাদত চালিয়ে যাওয়ার বিশেষ পরামর্শ দিয়েছেন। সানার মতে, আত্মিক প্রশান্তি ও সঠিক পথে চলার জন্য প্রার্থনার কোনো বিকল্প নেই।

হিনা ও সানা ছাড়াও রমজানের প্রথম সেহরির অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন মুনব্বর ফারুকী ও শামা সিকন্দরের মতো তারকারা। গভীর রাতে সেহরির মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করে তারা ভক্তদের পবিত্র মাসের আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। তারকাদের এমন ধর্মপ্রাণ আচরণ ও সংহতি প্রকাশের বিষয়টি সামাজিক মাধ্যমে অনুরাগী ও নেটিজেনদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *