লেটেস্ট নিউজ

রাজগঞ্জে স্বপ্নার টিকিটে ক্ষুব্ধ খগেশ্বর রায়, তৃণমূলের অন্দরে পদত্যাগের হিড়িক – এবেলা

এবেলা ডেস্কঃ

জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকায় রদবদল ঘিরে চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ২৯১ জনের প্রার্থী তালিকায় এবার চারবারের বিধায়ক খগেশ্বর রায়ের বদলে জায়গা করে নিয়েছেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। দীর্ঘদিনের অভিজ্ঞ বিধায়ককে সরিয়ে নতুন মুখ আনার এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন।

দলের এই সিদ্ধান্তে প্রকাশ্যেই গভীর ক্ষোভ প্রকাশ করেছেন খগেশ্বর রায়। অভিমানে তিনি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। তাঁর অনুগামী হিসেবে পরিচিত রাজগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়সহ একাধিক শাখা সংগঠনের নেতৃত্বও গণহারে পদত্যাগ করেছেন বলে খবর। এর ফলে জেলা জুড়ে দলীয় সংগঠনে বড়সড় ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহিলা প্রতিনিধিত্ব বৃদ্ধি ও নবীনদের সুযোগ দেওয়ার লক্ষ্যেই স্বপ্না বর্মনকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের এবারের তালিকায় ৫০-এর বেশি মহিলা এবং তফশিলি জাতি-জনজাতি মিলিয়ে ৮৪ জন প্রার্থী রয়েছেন। তবে খগেশ্বর রায়ের মতো অভিজ্ঞ নেতার সরে দাঁড়ানো এবং ব্লক স্তরে এই অস্থিরতা আগামী নির্বাচনে রাজগঞ্জ আসনে শাসকদলের ভোটব্যাংকে প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *