রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের মহাধুমধাম: কড়া নিরাপত্তায় মুড়েছে দিল্লি – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে সেজে উঠেছে রাজধানী। সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে বিজয় চক থেকে শুরু হয়ে ঐতিহাসিক লালকেল্লা পর্যন্ত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ বছর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।
নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লিজুড়ে কড়া নজরদারি ও ট্রাফিক বিধিনিষেধ জারি করা হয়েছে। কর্তব্য পথসহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ রেখে বিকল্প রুট নির্ধারণ করেছে পুলিশ। দেশের সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনের এই গর্বের মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

