রাজনীতির প্রস্তাব ফেরালেন অভয়ার বাবা-মা, লক্ষ্য শুধুই বিচার – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি কর কাণ্ডে প্রাণ হারানো নির্যাতিতার বিচার পাওয়ার লড়াইয়ে কোনো আপস করতে রাজি নন তাঁর বাবা-মা। সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে লড়ার জন্য তাঁদের প্রস্তাব দিয়েছিল বিজেপি। কিন্তু সেই প্রস্তাব সোজাসুজি খারিজ করে দিয়েছেন তাঁরা।
মৃত চিকিৎসকের বাবা-মার দাবি, শুধু বিজেপি নয়, আরও অনেক রাজনৈতিক দলই তাঁদের উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, ভোট বা রাজনীতির ময়দানে নামার কোনো ইচ্ছে তাঁদের নেই। বরং আদালতের লড়াই চালিয়ে মেয়ের অকালমৃত্যুর প্রকৃত বিচার আদায় করাই তাঁদের একমাত্র লক্ষ্য। এই প্রস্তাব ফেরানোর পর থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে তাঁদের দূরত্ব বেড়েছে বলে মনে করছেন তাঁরা।

