রাজনীতির ময়দানে অরিজিৎ? তুঙ্গে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউডের প্লেব্যাক সম্রাট অরিজিৎ সিং কি এবার মাইক্রোফোন ছেড়ে রাজনীতির ব্যাটন হাতে নিচ্ছেন? গত কয়েকদিন ধরে দেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোতে এমন গুঞ্জনই ডালপালা মেলছে। জল্পনা ছড়িয়েছে যে, সংগীত জগতকে বিদায় জানিয়ে বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন এই তারকা গায়ক।
সূত্রের খবর, অরিজিৎ নাকি অত্যন্ত গোপনে তাঁর এই নতুন ইনিংসের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এমনকি আগামী নির্বাচনে তিনি নিজে প্রার্থী হতে পারেন কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই বিষয়ে অরিজিতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি, তবে তাঁর এই সম্ভাব্য পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক ও বিনোদন মহলে শোরগোল পড়ে গিয়েছে।

