রাজৌরিতে ভয়াবহ বিস্ফোরণ: টহল দেওয়ার সময় রক্তাত জওয়ান – এবেলা
এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক ভারতীয় জওয়ান। সোমবার কেরি সেক্টরে রুটিন টহল দেওয়ার সময় আচমকাই এই দুর্ঘটনাটি ঘটে। আহত সেনাকর্মীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।
অনুপ্রবেশ রুখতে সীমান্তে ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়, যা অনেক সময় প্রাকৃতিক দুর্যোগে সরে গিয়ে বিপত্তি ঘটায়। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। উল্লেখ্য, এই মাসের শুরুতে একই ধরনের বিস্ফোরণে আরও ছয় জওয়ান আহত হয়েছিলেন।

