লেটেস্ট নিউজ

রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দাপট: দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা ও শিলাবৃষ্টির পূর্বাভাস – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোররাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদলেছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের ফলে ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবারও কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া ও মুর্শিদাবাদে ঝড়ের দাপট বেশি থাকতে পারে।

দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’। উত্তরবঙ্গের চিত্রও প্রায় একই; আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোচবিহার, দার্জিলিং ও মালদাতেও ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। উত্তরের জেলাগুলিতেও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপর থেকেই পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার এই ভেল্কি বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *