লেটেস্ট নিউজ

রাজ্যজুড়ে দুর্যোগের ভ্রুকুটি: উত্তরবঙ্গে কমলা সতর্কতা ও ভারী বৃষ্টির পূর্বাভাস – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরবঙ্গসহ রাজ্যজুড়ে আবহাওয়ার চরম অবনতির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েকদিন এই জেলাগুলোতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরসহ পাহাড়ি এলাকাগুলোতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। বর্ধমান, হুগলি, বাঁকুড়া ও নদিয়াসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ইতিমিধ্যেই শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতরের মতে, রবিবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ঝাড়গ্রাম ও মেদিনীপুরসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সতর্কতা জারির পাশাপাশি জানানো হয়েছে যে, সাময়িক উন্নতির পর ২৭ মার্চ নাগাদ পুনরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *