লেটেস্ট নিউজ

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস: কলকাতা ও জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা ও উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার রাতের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আকাশ মূলত মেঘলা থাকলেও বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে এই বৃষ্টির ফলে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ও সমতলের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতা ও ভ্যাপসা গরম বজায় থাকবে।

বর্তমানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকলেও, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের মতে, আগামী চার দিন দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। তবে সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। ফলে বৃষ্টির রেশ কাটলেই রাজ্যজুড়ে ফের গরমের দাপট বাড়ার সম্ভাবনা প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *