রাজ্যপালকে খুনের হুমকি দিয়ে ইমেল, নম্বর লিখে চ্যালেঞ্জ জানানোয় তুঙ্গে উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়ে ইমেল পাঠাল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। চাঞ্চল্যকর বিষয় হলো, ইমেলে নিজের মোবাইল নম্বরও উল্লেখ করেছে অভিযুক্ত। এই ঘটনার পরেই লোকভবনের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য পুলিশকে জানানো হয়েছে।
হুমকির পর নিরাপত্তা আরও জোরদার করা হলেও পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যপাল। কোনো নিরাপত্তা ছাড়াই শুক্রবার কলকাতার রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লোকভবন সূত্রে খবর, রাজ্যপাল মনে করেন সাধারণ মানুষই তাঁর আসল রক্ষাকর্তা। এই ঘটনায় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, যা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

