লেটেস্ট নিউজ

রাজ্যপালকে খুনের হুমকি দিয়ে ইমেল এবং রাজভবনে নিরাপত্তা তুঙ্গে – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজভবনের অফিসিয়াল মেল আইডিতে একটি বার্তা আসে, যেখানে রাজ্যপালকে উড়িয়ে দেওয়ার চরম হুঁশিয়ারি দেওয়া হয়। এই চাঞ্চল্যকর ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। মধ্যরাতেই সিআরপিএফ এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা জরুরি বৈঠকে বসে রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।

বর্তমানে সিভি আনন্দ বোস জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন। তবে এই হুমকির পর লোকভবনের সুরক্ষা আরও জোরদার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ চাওয়া হয়েছে। লালবাজারের গোয়েন্দারা ইমেলটির উৎস সন্ধানে তদন্ত শুরু করেছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজভবন চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা বলয় কঠোর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *