রাজ্যপালের অভিনব সিদ্ধান্ত: চিঠিপত্রে ‘ইতি’ নয়, এবার লেখা হবে ‘বন্দে মাতরম’ – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় গানের প্রতি বিশেষ সম্মান জানাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এখন থেকে তাঁর সমস্ত সরকারি চিঠিপত্রে প্রচলিত ‘ইয়োর্স সিনসিয়ারলি’ বা ‘ইতি’ শব্দের পরিবর্তে স্বাক্ষরের শেষে লেখা হবে ‘বন্দে মাতরম’। বুধবার রাজভবনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
স্বাধীনতা আন্দোলনের মূল মন্ত্র ও জাতির চেতনার প্রতীক এই গানটিকে দৈনন্দিন জীবনে আরও জনপ্রিয় করতেই রাজ্যপালের এই উদ্যোগ। বিশেষ করে গানটির সার্ধশতবর্ষে দাঁড়িয়ে নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐক্য পৌঁছে দেওয়াই এর লক্ষ্য। এই রীতি অনুসরণের মাধ্যমে দেশাত্মবোধকে জীবনের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

